পাঁচবিবির কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২২ জুলাই/জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে মরহুম ডাঃ বয়েন উদ্দিন সরকারের স্মরণে ‘সরকার স্মৃতি পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয় হলরুমে “ডাঃ বয়েন উদ্দিন সরকার ফাউন্ডেশনের” অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এডভোকেট মোঃ মাফিজুল সরকার, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, প্রধানশিক্ষক মোঃ ফজলে এলাহি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক সুলতান মাহমুদ ও জেলা ছাত্রদল নেতা মোঃ আল ইমরান মন্ডল।
কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদানের পাশাপাশি গরীব ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষাথীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এ মহৎ উদ্যোগ ধারাবাহিক চালু থাক ফাউন্ডেশনের প্রতি অনুরোধ রাখেন তিনি।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































