নাটোরে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গনমিছিল
নাটোর প্রতিনিধি-জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে ১১দলীয় জোটের জুলাই সনদ বাস্তবায়ন গণহত্যার বিচার দাবীতে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গণমিছিল বের করা হয়। গণ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. মীর নুরুল ইসলাম, জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক সাদিকুর রহমান,জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল সহ ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ।
এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন—আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য একটি দায়িত্ব রেখে গেছে। সেই দায়িত্ব হলো—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।
আমাদের দাবি স্পষ্ট—জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































