# Tags

পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৭ আগষ্ট/জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা হয়েছে। এসময় বোরো ধান চাষের উপকরণ সার ও কীটনাশক সঠিক ও সুষ্ঠুভাবে বিতরণে আলোচনা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্প্রসারিত হলরুমের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অপরাধ দমন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম, কড়িয়া ও আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলি, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শামসুল ইসলাম, বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জামায়াতের আমির সুজাউল করিম, সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস।