# Tags

পলাশবাড়ীতে সহকারী শিক্ষিকা কতৃক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বায়েজিদ পলাশবাড়ী( গাইবান্ধা) :পলাশবাড়ী উপজেলার হিজলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অসম্মান করার অভিযোগ উঠেছে।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা মাহমুদা নূরজাহানের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত সহকারী শিক্ষিকা বিগত দেড় বছর আগে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা অনিয়মে জড়িয়ে পড়েন। প্রধান শিক্ষক তাঁকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হন।

​এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে অফিস কক্ষে বিদ্যালয় সংক্রান্ত আলোচনা চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত শিক্ষিকা প্রধান শিক্ষকের সাথে চরম অসদাচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং টেবিলে থাকা গ্লাসের পানি ও জিনিসপত্র ছুড়ে মারার চেষ্টা চালান।

​অফিস কক্ষে থাকা সহকরি শিক্ষক জাহানারা বেগম, শাহ আলম, আসাদুজ্জামান ও রাহাদ চৌধুরী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উক্ত শিক্ষিকা তাঁদের সাথেও খারাপ আচরণ করেন ।

​এ ঘটনার পর প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ ঘটনাটি সরেজমিনে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, উক্ত শিক্ষিকা পূর্বে যেসব বিদ্যালয়ে কর্মরত ছিলেন, সেখানেও সহকর্মীদের সাথে অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে।