নাটোরে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি-নাটোরে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কর্মসুচির সমাপনী ও স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধরাইল এলাকায় ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এই কর্মশালায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষাথর্ী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন আক্তার, রুম টু রিডের জেলা অফিসের ফিন্ড ম্যানেজার জয়নাল আবেদিন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
কর্মশালায় বক্তারা বলেন, রুম টু রিড বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা করে আসছে। কর্মশালা ও শিক্ষা উপকরণ পাঠ্যবই, বেতন, ভর্তি ফি, স্কুলড্রেস, ব্যাগসহ সকল সহযোহিতার মাধ্যমে মেয়ে শিশুদের সার্বিকউন্নয়নে কাজ করে যাচ্ছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































