মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল-‘পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২৩’ পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
আজ বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে পৌর জনমিলন কেন্দ্রে এসে র্যালী শেষ হয়। উক্ত র্যালীতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ জেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে বিকেল ৪ টায় পৌর জনমিলন কেন্দ্র অডিটোরিয়ামে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে -২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ।
এরপর উন্মুক্ত আলোচনায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অবিনাশ বিশ্বাস, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রাধাপদ দেব সজল, বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সাইদুর রহমান রেনু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সমাজে কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব তুলে ধরে বলেন, পুলিশ এবং সাধারণ জনগণ একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং এর মত অপরাধগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। একই সাথে তারা সমাজ থেকে অপরাধ ও সামাজিক সমস্যাগুলো সমাধানে পুলিশের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, ‘আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি পুলিশিং চমৎকার একটি ব্যবস্থা। আমাদের বিশাল জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা যেহেতু কম, তাই যেকোন সমস্যা প্রতিরোধ ও দমনে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে।’
প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ তার বক্তব্যের শুরুতে গত ২৮ অক্টোবর ঢাকায় সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে গিয়ে, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ সদস্যের আতœার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে দুরত্ব কমিয়ে, সাধারণ জনগণ পুলিশ একসাথে কাজ করে দেশ থেকে অপরাধ ও সামাজিক সমস্যা প্রতিরোধের জন্যই এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং ব্যবস্থাই হল কমিউনিটি পুলিশিং। পুলিশ ও জনগণের মধ্যে যে সেতুবন্ধন সেটা দৃঢ়করণে সবাইকে একসাথে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধের মত সমস্যাগুলো আপনারা চাইলেই সমাধান করতে পারবেন। তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।’
এ বছর শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এসআই মোঃ রাকিবুল হাসান এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা। এছাড়া কমিউনিটি পুলিশিং এ ভ‚মিকা রাখায় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে বিশেষ সম্মাননা জানানো হয়। অতিথিগণ তাদের হাতে সম্মাননা স্মারক এবং সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































