ভালুকায় সরকারি ভাতা ভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষার আওতায় সরকারি সকল ভাতা ভোগীদের নিয়ে বৃহস্পতিবার বার ( ৯ নভেম্বর)সকালে ভালুকা উপজেলা চত্ত্বরে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এ মেলার আয়োজন করেন।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান শামছুল হোসাইন, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মহন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব সহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভালুকা উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































