ভালুকা আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ১৫৬, ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা হাই কমান্ডের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। বিএনপি প্রার্থীদেরকে মাঠে দেখা যাচ্ছে না। বিএনপি প্রকাশ্যে কোন রাজনৈতিক মিছিল,মিটিং ও রাজনৈতিক কর্মসূচী পালন চোখে পড়ার মতো না। জাতীয় পার্টির তেমন কোন কর্মকান্ড লক্ষ্য করা যাচ্ছে না। আ’লীগ তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আ’লীগ থেকে এক ডজনের উপরে প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন নিয়ে ভালুকা আসনটি গঠিত হয়েছে। নির্বাচনী এলাকা-১৫৬ ময়মনসিংহ ১১ আসনটির ভোটার সংখ্যা পুরুষ ১১৪৪২২ জন, মহিলা ১১৯৩৯৭ জন, মোট ২৩৩৮১৯ জন।
আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, খেলাধূলা সহ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহন করে ভোটারদের মন কুড়ানোর চেষ্টা করছে। মাঠে আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের প্যানা ফ্যাস্টুন দিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে গুরুত্বপূর্ণ জায়গায় ছেয়ে গেছে। কোন কোন প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই শক্তিশালী বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সাথে সাথে ফেইস বুকে পোস্ট দিয়ে দিচ্ছেন।
আ’লীগের সম্ভাব্য প্রার্থীদের মাঝে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, ভালুকা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ডেপুটি এটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,ময়মনসিংহ জেলা আ.লীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম,ডাঃ হাদিউজ্জামান সেলিম,য়মনসিংহ জেলা আ.লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন,,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ আদনান ইসলাম খান,ডাঃ মোনাসির আমান উল্লাহ।
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ভালুকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দিন মাষ্টার।
উল্লেখ্য ১৯৭০ ও ১৯৭৩ সালের ৭মার্চ নির্বাচনে আ’লীগ নেতা ভাষা সৈনিক ভাষা সৈনিক মুক্তিযোদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোস্তফা এম মতিন।১৯৭৯সালে ১৮ফ্রেব্রুয়ারীর নির্বাচনে মুসলিমলীগ থেকে আফতাব উদ্দিন আহাম্মেদ চাঁন মিয়া। ১৯৮৬সালে মুসলিমলীগ থেকে আলহাজ্ব আমান উল্যাহ চৌধুরী। ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে মেজর (অবঃ) আব্দুল হামিদ। ১৯৯১ সালের ১৯অক্টোবর ১৯৯৬সালের ১৫ফেব্রুয়ারী নির্বাচনে বিএনপির আলহাজ্ব আমান উল্যাহ চৌধুরী, ১৯৯৬ সালের ১২জুন,২০০১সালের ১অক্টোবর, ২০০৮সালের ২৯ডিসেম্বর ও ২০১৪ সালের ৫জানুয়ারী,২০১৮ সালের ৩০ডিসেম্বর নির্বাচনে টানা ৬বার ধরে আ’লীগ আসনটি ধরে রেখেছেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































