বিএনপি ও জামাতের হরতালের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল
নাটোর প্রতিনিধি-বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের হরতাল অবরোধের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।
আজ দুপুরে শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বর) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার আসলাম উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ নেতৃত্বে।এদিকে শহরের পুরাতন টাকা বাসস্ট্যান্ড কানাইখালী প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি নেতৃত্বে আওয়ামী, যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশের অবস্থান কর্মসূচি পালন করে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































