মনোনয়নপত্র দাখিল করলেন এমরান হোসেন মিয়া
সুমন আহমেদ :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে লাঙ্গলের মনোনয়নপত্র দাখিল করেন এমরান হোসেন মিয়া।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এমরান হোসেন মিয়া জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পাটির সভাপতি। সে চাঁদপুর -২ আসনে জাতীয় পাটির লাঙ্গল প্রতিকের মনোনীত প্রার্থী। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জাতীয় পাটির সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাধারন সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেংগারচর পৌর জাতীয় পাটির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গাজী, উপজেলা যুবসংহতির সদস্য সচিব জহিরুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলের পর এমরান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, মতলব উত্তরে যে উন্নয়ন হয়েছে তার মূল স্তম্ভের দাবীদার জাতীয় পাটি। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোধা স্বেচ প্রকল্প ও বেরীবাদ জাতীয় পাটির তৎকালীন রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ করেছেন। তখন যদি তিনি এই কাজ না করতেন তাহলে আজ এতো উন্নয়ন হতো না। তিনি আরো বলেন, জাতীয় পাটির আমলে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। জাতীয় পাটির উপর এখনো মানুষের আস্থা আছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































