ভালুকা আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
কালের নিউজ -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ে ময়মনসিংহ-১১,ভালুকা আসনের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এ ঘোষণা দেন।
জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১০জন প্রার্থীর মধ্যে মো.জিয়া উদ্দিন (বি.এস.পি), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ(স্বতন্ত্র), মোঃ আঃ রহমান ফকির(স্বতন্ত্র),মোঃ কায়কোবাদ হোসেন(তরিকত ফেডারেশন) কে বাতিল ও আলহাজ্ব গোলাম মোস্তফা(স্বতন্ত্র),মোঃ নাসির উদ্দিন(তৃণমুল বিএনপি), মোঃ মজিবুর রহমান (এন পিপি),মোঃ সাদিক হোসেন(জাসদ),মোঃ হাফিজ উদ্দিন(জাতীয় পার্টি), কাজিম উদ্দিন আহম্মেদ(বাংলাদেশ আওয়ামী লীগ) কে বৈধ ঘোষনা করা হয়েছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































