পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থনে জাতীয় পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কোন প্রার্থী নেই। জাতীয় পার্টি থেকে দুইজন মনোয়নপত্র দাখিল করলেও প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় দুইজনের মনোনয়ন স্থগিত রাখেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
অবশেষে জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাটের ট্রাক মার্কার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করছেন।
এরই অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে তারা জেলা শহরের সড়ক এবং বিভিন্ন অলি গলিতে ঘুরে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ট্রাক মার্কার লিফলেট বিতরণ করেন। এ সময় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন মৃধা, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মোখলেছার রহমান লাবু, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত চৌধুরী বাবুসহ জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































