ভালুকায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায়( ১৭ মার্চ) রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা আক্তার, অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাছে পুরস্কার বিতরণ করা হয় ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































