ভালুকায় বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিনকে কুটক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-এফজে-১১ সেক্টারের সাফ-সেক্টর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহম্মেদকে নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এর প্রতিবাদে ভালুকা মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কে ঘন্টাব্যাপী মানব-বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
মানব-বন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন আহম্মেদ মাহবুব, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালি, মুক্তিযোদ্ধা সন্তান নুরে আলম সিদ্দিকীস্বপন,মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনোয়ার হোসেন রবিন, জহির রায়হান,বিল্লাল হোসেন,বদরুল আলম ও শমীম আহাম্মেদ ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































