ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার এন্ড ফাস্টফুড কর্নার উদ্বোধন
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার এন্ড ফাস্টফুড কর্নার সোমবার (২২ এপ্রিল) বিকালে উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেগম খায়রুন নেছা আফসার ল্যান্ডমার্ক ভবনের নিচ তলায় মোঃ জসিম উদ্দিনের মালিকানাধীন ওই পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা,আওয়ামীলীগ নেতা মুজিবুর মল্লিক, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহি, শফিকুল ইসলাম রাজকুমার, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পার্টি সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন জানান,এখানে বার্গার, পিজ্জা, সেন্ডউইজ, হটডগ, কফি,লাচ্ছি, ফালুদা ও সকল ধরনের ফুড আইটেম পাওয়া যায়।
এছাড়া বিয়ে, বৌভাত, জন্মদিন, সুন্নতে খাৎনা ও সেমিনার সহ সকল সামাজিক অনুষ্ঠানের সু-ব্যবস্থা রয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































