# Tags

কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবস পালিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৯ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সোলায়মান, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রুবিনা আরিফ ও স্থানীয় সাংবাদিকবৃ্ন্দ সহ মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী ও কর্মচারীবৃন্দ।

এসময় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখা।