ভালুকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় ৭ শতাধিক ছিন্নমুল ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সমাজ সেবক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান নিজ অর্থায়নে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভালুকা ফাজিল মাদরাসা মাঠে ওই কম্বল বিতরণ করেন।
এসময় বিএনপি নেতা আতাউর রহমান, অধ্যাপক হাছেন আলী,আবুল বাসার,ছাইদুর রহমান, হাজী এমদুল হক,শফিকুল ইসলাম,নুরুল হক আর্মি,মোর্শেদ মন্ডল, নিজাম উদ্দিন শেখ,আলাউদ্দিন শেখ,কবির মন্ডল, আবুল হাসেম শেখ,আতিকুল শেখ,সৈয়দ মহিউদ্দিন,এনামুল হক,হাফিজুল শেখ সহ অনেকে।
এসময় আলহাজ্ব হাতেম খান জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দারিয়েছেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে ৭ হাজার কম্বল বিতরণ করবেন বলে জানান।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































