পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের মানববন্ধন অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি-আওয়ামীলীগ সরকার পতনের পরে সারা দেশে বৈষম্য বিশৃঙ্খলা ও চাঁদাবাজির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাসদ।
গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে তারা ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা, গণহত্যাকারীদের নির্বাচনে নিষিদ্ধ করা, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা ও রমজানে দ্রব্যমূল্যের বাজার সহনীয় রাখার দাবি তোলেন। একই সাথে জুলাই আগস্ট বিপ্লবকে ধারণ করে সারা দেশে বৈষম্য ও বিশৃঙ্খলা দূর করা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হওয়ার আহŸান জানান। মানববন্ধনে বাংলাদেশ জাসদ পঞ্চগড়ের সভাপতি এমরান আল আমিন, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনসহ জাসদ নেতারা বক্তব্য রাখেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































