নাটোরে পদ বঞ্চিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-আতাঁত ও ষড়যন্ত্রের মাধ্যমে রাতের আধারে দেওয়া পকেট কমিটিতে প্রকৃত ত্যাগী ও আন্দোলনকারীদের বড় একটি অংশকে অবমূল্যায়ন করে দেওয়া এই পকেট কমিটি স্থগিতের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে পদ বঞ্চিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মশিউর রহমান ফুয়াদ, ফারহান স্বাধীন,আব্দুলাহ আল নোমান পিয়াস, সুব্রত দেব,মেহেদি টিটুল সহ পদ বঞ্চিতরা ছাত্ররা। এসময় তারা কেন্দ্রের নেতাদের কাছে দাবী জানায়, সকলের অংশগ্রহন মূলক একটি কমিটি ঘোষনা করা হোক। অন্যথায় আজকে আমরা রাস্তা অবরোধ করছি না আগামীতে সড়ক মহাসড়কে ও রেলপথ অবরোধ কর্মসূচি দিব।
আগামী ৪৮ ঘন্টার এই পকেট কমিটি যদি বাতিল না করা না হয় তাহলে আমরা রেলপথ অবরোধ করবো। নাটোরে কোন বৈষম্যবিরোধী ব্যানার থাকবে না। গুটি ৭ থেকে ৮ জন দিয়ে কোন কমিটি চলবে না।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































