ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাউফলে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি-পটুয়াখালীর বাউফলে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাউফল সরকারী কলেজ শাখা।
বুধবার বেলা ১১টার দিকে মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখা এমদাদুল্লাহ্ আল হাদি প্রমুখ।
বক্তরা বলেন,যেখানে আমাদের বোন আছিয়া হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে কিন্ত অন্তবতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কোন ভূমিকা দেখা যায় না। তাদেরকে ক্ষমতায় আমার ছাত্ররা বসাইয়াছি আবার আমরাই তাদেরকে নামাইতে বাধ্য হব। কোন ধর্ষকদের বিচার না হওয়ায় দেশ ব্যাপি ধর্ষণ বেড়ে যাচ্ছে। সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































