# Tags

নাটোরে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর  ক্যাম্পেইন শুরু

নাটোর প্রতিনিধি-নাটোরে ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

আজ শনিবার সকাল ১০ টার দিকর নাটোর সদর হাসপাতালের নতুন ভবনের অডিটোরিয়ামে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল, উপ পরিচালক পরিবার পরিকল্পনা নাটোর আনোয়ারুল আজিম, সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফীন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, জেলার ৭টি উপজেলায় দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী ও ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কর্মসুচি বাস্তবায়ন করা হবে।