পঞ্চগড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রভাব ও করণীয় নিয়ে পরামর্শ সভা
পঞ্চগড় প্রতিনিধি -পঞ্চগড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রভাব ও করণীয় নিয়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়। জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, যুব উন্নয়নের উপ পরিচালক মকছুদুল কবির ও জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন আস্থা প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা, মনিটর কর্মকর্তা ফয়সাল আলম, জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ প্রমূখ। সভায় জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য এবং যুব ফোরামের বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































