কিশোরগঞ্জে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
আব্দুর রউফ ভুইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ এর জন আঙ্খক্ষা বাস্তবায়ন কর, শিশুসহ নারী ধর্ষণ-নারী বিদ্বেষী প্রচার না, মবভায়োলেন্স বন্ধ কর, আইন শৃঙ্খলা উন্নতি, জান-মালের নিরাপত্তা নিশ্চিত কর, ডিসেম্বর’২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন ঘোষণা কর, সমাজতন্ত্রের লক্ষ্যে গণতান্ত্রিক সংগ্রাম জোরদার কর-দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বামগণতান্ত্রিক জোট।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুর রহমান রুমী।
এসময় উপস্থিত ছিলে জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেট রঞ্জিত কুমার সরকার, জেলা বাসদ মার্কসবাদীর আহ্বায়ক কমরেট আলাল মিয়া, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক কমরেট সৈয়দ নজরুল ইসলাম, ডা. এনামুল হক ইদ্রিস, মার্কসবাদী কমরেট এবায়দুল হক, ছাত্র ফ্রন্ট নেত্রী হাসনা বেগম প্রমুখ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































