বেতাগীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং মোকামিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৪নং মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা ২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সোহরাব, নায়েবে আমীর মো. রফিকুল ইসলাম, সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মো. কাওসারুজ্জামান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সুলতান আহমেদ বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিল জামায়াত। ফ্যাসিস্ট সরকারের পতনে সব দল একসাথে আন্দোলন করেছে। তবে জামায়াত ও ছাত্র শিবেরের ভুমিকা ছিলো সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আমিসহ আমাদের নেতা কর্মিদের অনেক জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। আপনারা আমাকে ভোট দিলে এবার বেতাগী থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার সুযোগ রয়েছে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































