সাংবাদিকদের সম্মানে ছাত্রদল নেতার ইফতার মাহফিল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি-সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম হীরা।
শুক্রবার বিকেলে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ফুড ভিলেজে স্থানীয় সাংবাদিকদের সম্মানে জেলা ছাত্রদল নেতা ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার পূর্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের কো-আহবায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, খোকন আহম্মেদ হীরা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম হীরা, সাংবাদিক পলাশ তালুকদার, এসএম মিজান, জামিল মাহমুদ, মোহাম্মদ আলী বাবু, হাসান মাহমুদ, আরিফিন রিয়াদ, সুমন তালুকদার, তারেক মাহমুদ আলী, পঙ্কজ কুন্ডু, রাজিব ইসলাম তারিম, সোলায়মান তুহিন প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































