তালায় ২৪ জন মুন্ডা সম্প্রদায়ের মাঝে বকনা গরু বিতরণ
তালা ( সাতক্ষীরা ) প্রতিনিধিঃ তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ২৪ জন সুফলভোগী মুন্ডা সম্প্রদায়ের মাঝে একটি করে বকনা গরু বিতরণ করা হয়েজে।
রবিবার (২৩ মার্চ) অফিস চত্বরে বিতরণ অনষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































