ডামুড্যায় বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
শফিকুল ইসলাম সোহেল,ডামুড্যা প্রতিনিধি -বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ও পৌর বিএনপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ ২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে।
দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকালে ডামুড্যা উপজেলার দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীত এর সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বের করা হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা শহীদ মিনারে সামনে এসে শেষ হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক এড. শাহাদাত হোসেন, আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু মীর,উজ্জল সিকদার,মজিদ মাদবর,হান্নান মাদবর,ডামুড্যা পৌরসভা বিএনপির আহবায়ক আলমগীর মাদবর, পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মান্নান দেওয়ান,যুবনেতা তোফায়েল ইসলাম, রাসেল মোল্যা,উপজেলা শ্রমিক দলের সভাপতি কাসেম সরদার, যুবদল নেতা মনির হাওলাদার,ছাত্রদল নেতা নিক্কন খান,আব্দুর রাজ্জাক সহ বিপুল সংখ্যক নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































