ডিউটি শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ট্রাফিক পুলিশের টিএসআই নিহত
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-আজ দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল থানাধীন ১১মাইল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দিনাজপুর ট্রাফিক পুলিশের এক টিএসআই নিহত হয়েছেন।
জানা যায় টিএসআই আব্দুল করিম আজ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি টিম সহ বীরগম্জে ট্রাফিক ডিউটিতে যান। ডিউটি শেষে তিনি সরকারি মোটারসাইকেলযোগে অন্যান্য সহকর্মীদের সাথে দিনাজপুর ফিরছিলেন। তিনি তার মোটারসাইকেলে একাই ছিলেন। ইফতারির কিছু পূর্ব মূহুর্তে বিকাল অনুমান ৬ ঘটিকার সময় তিনি ১১মাইল নামক স্থানে পৌছাইলে দিনাজপুর হতে পঞ্চগড়গামী শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে মোটারসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপরে পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনার সংবাদ পেয়ে কাহারোল থানা ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এদিকে ঘাতক বাসটি স্থানীয় জনগন ও বীরগন্জ থানা পুলিশ আটক করেছে। গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক আছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































