নড়াইলে ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলকারিরা মিছিল হতে গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবি ও তার দোসরদের বিচার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনা সরকার ও ছাত্রলীগের বিরূদ্ধে ও তাদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী,জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিব,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজীসহ জেলা,উপজেলা,পৌর ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা,গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































