শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল- বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার মির্জাপুর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, বিট অফিসার এসআই তপন চন্দ্র দাস, এসআই সজীব চৌধুরী, এএসআই শেখ মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যগন, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মাদক নির্মূল, চুরি, বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, নারী নির্যাতন, বিভিন্ন অপরাধ নিবারণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং চোর, ডাকাতসহ যেকোন অপরাধীদের গ্রেফতার ও অপরাধ নিয়ন্ত্রনে এলাকাবাসীসহ সকলকে পুলিশকে সহযোগীতা করার জন্য আহবান জানান।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































