কুমিল্লায় বিজিবির ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক
মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি কুমিল্লা-কুমিল্লা জেলায় কটকবাজার সীমান্তে বিজিবির ১০ ব্যাটালিয়ন ৫৯ লক্ষ টাকার ভারতীয় আতশবাজি আটক করেছে।
শনিবার (২৬ এপ্রিল ) দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়,শনিবার (২৬ এপ্রিল) ভোরে সদর দক্ষিণ উপজেলার আওতাধীন বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার সময় চাঁনপুর থেকে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ২,৯৮,২০০ পিস আতশবাজি আটক করে।
বিজিবি সূত্রে আরো জানানো হয়েছে, জব্দকৃত আতশবাজি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































