অতীতে নাটোরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পাইনি-নাটোরে দুলু
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী অ্যাড. এম এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,অতীতে নাটোরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পাইনি।
আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশ সংস্কারের ৩১ দফা দিয়েছেন উনি ২০২২ সালে এই ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার স্বাস্থ্য সেবার কথার বলেছেন। এবং ২৬ নাম্বার এজেন্টায় উনি বাংলাদেশের স্বাস্থ্য সেবা উল্লেখ্য করেছেন। আমরা চাই বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ যারা অসহায় যাদের চিকিৎসার অভাবে মৃত্যুবরন করে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যাবস্থা আমরা করবো। যে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়লাভ করাবেন ইনশাল্লাহ।বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে। তিনি আজ শুক্রবার নাটোর সদরের হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে গামা স্বৃতি সংস্থার প্রযোজনা ও ডাঃ নাসির উদ্দিন তালুকদার এর স্বরনে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান এর শুভ উদ্বোধনে আনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবি সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ন আহবায় মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্বৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বত পুর উচ্চ বিদ্যালয়র ও কলেজের গর্ভনির বডির সভাপতি মাইনুল ইসলাম সহ গামা স্বৃতি সংঘের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































