হাসনাত আবদুল্লাহকে ৭ দিনের আল্টিমেটাম দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রেজভী
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা-কুমিল্লার দেবিদ্বারে এন সি পি’র দক্ষিণের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ’কে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বারের) সাবেক সাংসদ মনজুরুল আহসান মুন্সি’র ছেলে বিএনপি নেতা ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
“আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে” এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ’র এমন বক্তব্যের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার(২০ মে) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেবিদ্বার নিউ মার্কেট চত্তরে এসে শেষ হয়। এসময় উত্তর জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী দাবি করেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্তৃক বেধে দেয়া ১ সপ্তাহের মধ্যে হাসনাত আবদুল্লাহ’র বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি- নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি- সুফিয়া বেগম সহ বিএনপিও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































