বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেন নাটোরে -দুলু
নাটোর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আপনেরা জানেন বিএনপি সরকারে থাকলে বাংলাদেশে শিক্ষা ব্যাবস্থা, বাংলাদেশে শিক্ষাখাতে সবচেয়ে বেশী বরাদ্দ, সবচেয়ে বেশি টাকা দেয় এই বিএনপি দেশের মানুষের ছাত্র-ছাত্রীর জন্য শিক্ষা উন্নয়নের খাতে সবচেয়ে বেশী অর্থ ব্যায় করে থাকে ।
আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা উনি দিয়েছেন এই ৩১ দফায় মধ্যে উনি শিক্ষা খাতে বাংলাদেশের উন্নয়নের জন্য শিক্ষা খাতে মানুষকে শিক্ষিত করার জন্য দেশের জনগনকে শিক্ষিত করার জন্য ছাত্র ছাত্রী মা বোনদের শিক্ষিত করার জন্য কি কি করতে হবে উনি ৩১ দফা পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন।
এ মা বোনদের শিক্ষত করার জন্য প্রথম বেগম খালেদা জিয়া বাংলাদেশের মেয়েদের জন্য বিএনপির সরকার থেকে উনি সর্ব প্রথম মেয়েদের লেখাপড়া ফ্রী করে দেন উপবৃত্তি চালু করেন । তিনি আজ সোমবার বেলা ১২ টার দিকে নাটোর সদরের চক আমহাটী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সকল এস. এস. সি ব্যাচের উদ্যোগে মিলন মেলা খেলাধুলা র্যাফেল ড্র ও সাংস্কৃতি অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,মিলন মেলার সভাপতি জাহানারা খাতুন,, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ বিএনপির নেতৃবৃন্দ ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































