পাঁচবিবিতে যুবদল নেতা আনিছকে আক্রমনকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ঈদের আগের দিন বিকালে জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আনিছুর রহমান আনিছকে হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা আক্রমন করে।
উপজেলার শিমুলতলী বাজারে দিনের বেলায় প্রকাশে আয়মা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী শিপন ও তার সহযোগীরা যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
হামলাকারীদের হামলার যুবনেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তাদের ধারালো অস্ত্রের আঘাতে ডানহাতের বৃদ্ধাঙ্গুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার কয়েকদিন হয়ে গেলেও আসামিদের গ্রেফতারের আওতায় নেওয়া হয়নি। যুব নেতাকে হত্যার উদ্দেশ্যে জড়িত হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার বিকালে পাঁচবিবি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
পাঁচবিবি স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। এসময় জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ রিপন আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মামুনুর সরকার রাশেদুল, অ্যাড: জনি, জেলা যুবদলের সাবেক সদস্য মাহমুদ হোসেন মামুন, উপজেলা যুবদল নেতা নয়ন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম আবু তাহের, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রকি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম নয়ন, যুবদল নেতা রাজ খান, মোহাম্মদ আলী, কারিমুল ইসলাম, মোঃ ইয়ামিন হোসেন ও মোহাব্বত হোসেন সহ অনেকেই। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যুবদল নেতা আনিছুরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারী সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































