মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে- ড. এ.জেড.এম জাহিদ হোসেন
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি –
মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। ময়মনসিংহের ভালুকায় মরহুম আমান উল্লাহ চৌধুরীর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার (১১জুন) সকালে কবর জিয়ারত শেষে
এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. এ.জেড.এম জাহিদ হোসেন।
এছাড়াও তিনি মরহুমের রুহের আত্নার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন-আহবাহক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মোর্শেদ আলম, ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন-আহবাহক এডভোকেট আনোয়ার আজিজ টুটুল,ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, মোঃ গোলজার আহম্মেদ, রুহুল আমীন, ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,যুবদল নেতা কায়সার আহম্মেদ কাজল, সহ বিএনপির নেতাকর্মীরা।
মরহুম আমান উল্যাহ চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে স্মৃতিচারণ করতে প্রতি বছর এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ভালুকাবাসী।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































