কটিয়াদির সহশ্রাম ঐতিহাসিক খেলার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত
আবদুর রউফ ভুইয়া: জেলা প্রতিনিধি-খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে খেলায় চল। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে এলাকার যুব সমাজের আয়োজনে রবিবার ২৭ জুলাই বিকালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের ঐতিহাসিক সহস্রাম খেলার মাঠে উৎসব মুখর পরিবেশেে এক ফুটবল
খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আয়নাল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ পুলিশ পরিদর্শক আখতারুজ্জামান খান।
খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার তরুণ প্রজন্মের আইকন ২নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড মেম্বার সাজেদুল হক সজল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: ওমর ফারুক শাহ, কটিয়াদি উপজেলা জিয়া স্মৃতি সংসদের সহ- সভাপতি জাহিদ ভূইয়া, গচিহাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরজ আলী ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির শাহ, কটিয়াদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি ভূইয়া, ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মুন্না ভূঁইয়া, ধুলদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সবুজ।
বিবাহিত বনাম অবিবাহিত টিমের মধ্যে উক্ত ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয়।অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে দর্শকদের উপস্থিতিতে উক্ত ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফুটবল খেলার অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরমান ভূঁইয়া, ২ নং সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক ইমন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































