পলাশবাড়ীতে বিএনপির বিজয় র্যালি
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর হতে এ বিজয় র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে আলোচনা সভা মিলিত হয়।
এ বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন, সদস্য সচিব রাজু আহমেদ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব হেমাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব ইমরান সরকার,উপজেলা জাসাসের আহবায়ক সবুজ সরকার, সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ,উপজেলা মৎসজীবীদলের সভাপতি শামিম সরকার, সাধারণ সম্পাদক হেলাল সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন মিয়া,সদস্য সচিব আকাশ কবির পায়েল,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত,সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ, সহ উপজেলা ও পৌর কৃষকদল,তাতীদল, মহিলাদলের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































