# Tags

গৌরনদীতে মাদক বিক্রোতাকে এক বছরেরর কারাদন্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাংঙ্গিলা এলাকা থেকে একশত গ্রাম গঁাজা সহ মো. সবুজ সরদারকে (৪৫) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে সবুজকে গ্রেফতার করা হয়। সবুজ সরদার ওই গ্রামের মৃত খাদেম আলী সরদারের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গিলা গ্রামে অভিযান চালিয়ে একশত গ্রাম গঁাজা সহ বিক্রেতা মো. সবুজ সরদারকে গ্রেফতার করেন।

পরবতর্ীতে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির আদালতে হাজির করা হলে আদালত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো পনেরো দিনের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। বৃহস্পতিবার বিকেলে দন্ডপ্রাপ্ত সবুজ সরদারকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে।