# Tags

কিশোরগঞ্জে পিআর পদ্ধতিসহ ৩ দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ মঙ্গলবার

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাস্ট্র সংস্কার ও জুলাই আন্দোলনে গণ হত্যার বিচার দাবিতে গণ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

গন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ জেলা শহরের ‌শোলা‌কিয়ায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যার পর দলটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মৌলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির উপদেষ্টা মাওলানা প্রফেসর আজিজুর রহমান জার্মানি, সহ-সভাপতি রুকন উদ্দিদ, মাও: এ.বি এমদাদুল্লাহ, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মোস্তফা কামাল, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ হাদিউল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি মাহমুদুর রহমান মাহমুদ, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাদেকুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আবু হানিফ, সদস্য মাওলানা আব্দুস সাত্তার, জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি তানভীর আহাদ।
উক্ত গণ সমাবেশকে সফল করতে শহরে শোভাযাত্রা, সভা ও নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে জোরেশোরে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দলটির কিশোরগঞ্জের শোলাকিয়া জেলা কার্যালয়ে গণসমাবেশ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে গণসমাবেশ সফল করতে জেলা শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি তার সমর্থকদের নিয়ে এ শোডাউন করেন। (১০ আগস্ট) রবিবার বিকেলে শোভাযাত্রাটি ঐতিহাসিক পাগলা মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোলাকিয়ায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর দলীয় নেতাকর্মীরা গণসমাবেশ সফল করতে দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় মিলিত হয়। এ সময় দলটির নেতৃবৃন্দ সমাবেশ ঘিরে নানামুখী প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় নেতৃবৃন্দ সমাবেশ শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
গণ সমাবেশে দলটির লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।