# Tags

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রাম থেকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত ১টা ১০ মিনিটের সময় বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই(নি:) মো: ফখরুল ইসলাম, এসআই(নি:) মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় চাড়িয়া গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সরবরাহ কালে মুজিবর মিয়া (৬২) ও মো: হৃদয় মিয়া (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩০ কেজি গাজা ও একটি প্রাইভেটকার সহ তাদের কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হৃদয় মিয়া (৩০)
পিতা-জালাল উদ্দিন,মাতা-ফিরোজা বেগম,সাং-আমলা পাড়া, নিউ টাউন থানা- ভৈরব জেলা-কিশোরগঞ্জ, মুজিবর রহমান (৬০)পিতা-মৃত:আ:মন্নাফ মিয়া মাতা-মৃত:আয়েশা খাতুন,সাং-তুলাতলী, মুছাপুর
থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।

বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) বিদ্যুৎ কুমার বড়ুয়া বিষয়টি ঠিক করে সংবাদ মাধ্যমকে জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম
প্রক্রিয়াধীন রহিয়াছে।