তালা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার টাকা আত্মসাৎ মামলায় ১ জন জেল হাজতে
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরাঃতালায় ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে টাকা আত্মসাতের মামলায় ইয়াছিন বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
গত ১১ আগষ্ট বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। ইয়াছিন বিশ্বাস, ইসলামী ব্যাংক তালা এজেন্ট শাখার অফিস সহায়ক ও তালা সদরের খাজরা গ্রামের আকাম বিশ্বাসের পুত্র।
জানাযায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও ইসলামী ব্যাংকের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে তালায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
ইসলামী ব্যাংক এজেন্ট তালা আউটলেটে কর্মরত কিছু নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা, প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করতো। এসময় কতিপয় কর্মকর্তা, কর্মচারী অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গ্রাহকদের ১ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় এজেন্ট মিজানুর রহমান বাদী হয়ে দুই কর্মচারী— ১) মোঃ ইয়াছিন বিশ্বাস (২২), অফিস সহকারী
২) মোঃ মুজাহিদুল ইসলাম (৩৩), মার্কেটিং অফিসার
—এর বিরুদ্ধে তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৫০) করে। এবং পরবর্তীতে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা সি,আর-মামলা ৮৯/২৫ (তালা)) দায়ের ।
বর্তমানে উক্ত মামলা সিআইডি তে তদন্তাধীন রয়েছে।
উক্ত মামলায় ১১/৮/২৫ সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ইয়াছিনের জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































