গৌরনদীতে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতীয় মৎস্য সপ্তাহ দিবসের উদ্বোধণী অনুষ্ঠানে সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সম্মাননা পুরস্কার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এরপূর্বে সকালে মাছের পোনা অবমুক্তকরনের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। উদ্বোধনের পরপরই উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মো. সেকান্দার শেখ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল বাসারসহ অন্যান্যরা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































