# Tags

দৌলতপুরে বন্যার্তদের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ 

সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যার্তদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার সকাল থেকে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্দ্যোগে চিলমারী ইউনিয়নের চর বাহিরমাদী, মানিকেরচর, বাংলাবাজারসহ বেশকয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ শত বানভাসি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ৩ কেজি আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, বর্তমান সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ  স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসানুজ্জামান বাবলু যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সবুর, কৃষকদলের সদস্য সচিব রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা মাসুদুজ্জামান রুবেল,  চিলমারী ইউনিয়ন বিএনপি’র শেখ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি জনগণের দল।  বিএনপি জনগণের কল্যাণে সবসময় কাজ করে। বন্যায় উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন দুটির ক্ষতিগ্রস্ত হাওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বানভাসি কর্মহীন অসহায় পরিবারের মাঝে দৌলতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও কাজ তো সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এছাড়াও বানভাসি এসব পরিবারের পাশে থাকার জন্য স্ব স্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তি  রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর এই ৪ ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পাবিবন্দি অবস্থায় রয়েছে। বর্তমানে পানি কিছুটা কমা শুরু করলেও খাদ্য সংকট, পানিবাহিত রোগসহ নানা দুর্ভোগে পরিবার এবং হাঁস মুরগী আর গবাদি পশু নিয়ে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ।