# Tags

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ৩২ বস্তা টাকা

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ জেলা শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর তীরের হারুয়া এলাকায় অবস্থিত দেশের সুপরিচিত
ঐতিহাসিক পাগলা মসজিদের ১৪টি লোহার দানবাক্স আজ সকালে খোলা হয়েছে । ৪ মাস ১৮দিন পর শনিবার ৩০ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খানের
নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুক গুলো খোলার কাজ শুরু হয়।এই দানবাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ সংবাদ মাধ্যম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, শহরের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। ৩ মাস পর পর দানবাক্সগুলো খোলার নিয়ম থাকলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স গুলো খোলা হয়েছে। এবার নতুন করে বসানো হয়েছে আরও দুইটি দানবাক্স।
এর আগে ৪ মাস ১২ দিন পূর্বে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।
এ সময় পাগলা মসজিদে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। এ ছাড়াও দানবাক্সগুলো খোলার সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। দান বাক্সের টাকাগুলো বস্তায় ভরে কড়া নিরাপত্তায় মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন চলছে টাকা গননার কাজ।