নাটোর জেলা বিএমএ এর আহবায়ক ডা এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোর জেলা প্রতিনিধি: নাটোর জেলা বিএমএ’ এর আহবায়ক ও ক্লিনিক মালিক ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি ডা আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয়তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও হাসপাতালের কর্মচারীরা জানান’ রাত দেড়টার দিকে জনসেবা হাসপাতালের তৃতীয়তলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি।
এসময় সকালে হাসপাতালের কর্মচারিদের ডেকে দিতে বলেন ডা আমিনুল ইসলাম। সে অনুয়ায়ী আজ সকালে হাসপাতালের কর্মচারিরা তাকে বারংবার ডাকাডাকি করেন। কিন্তু রুমের ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পরে কর্মচারীরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় রুমের ফ্লোরে ডা আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় হাসপাতালের কর্মচারীরা।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। পুলিশের পাশাপাশি সিআইডি ‘পিবিআই আলামত সংগ্রহ করছে। তবে পুলিশ সুপার জানান’ পরিকল্পিত ভাবে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এসময় তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন এবং বিশেষ অঙ্গ কর্তন করা হয়েছে। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীকে আটকের চেস্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে’ বিকেলে জনসেবা হাসপাতালে ডা আমিরুল ইসলামের মরদেহ দেখতে আসেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি বলেন’ বর্তমান রাজনীতির পরিবেশকে অস্থিতিশীল করতে ডা আমিনুল কে হত্যা করা হয়েছে। অতিদ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান তিনি।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































