# Tags

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকায় ডাকাতির প্রস্তুুতি সময় দেশীয় তৈরি অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

আটকৃতরা হল চকরিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জালাল আহমদের ছেলে মোহাম্মদ জিশান (২৫),শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার কালু ফকিরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৪), পূর্ববড় ভেওলার পূর্ব কালাগাজী সিকদার পাড়া বাদশা মিয়া ছেলে মোহাম্মদ শাহজাহান (৪২)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন,বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি,দুই রাউন্ড কার্তুজ,একটি কালো মাস্ক ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন,আটকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুুিত ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আটক ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।