পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশের পেক্ষাপটে অযৌক্তিক- চরফ্যাশনে নুরুল ইসলাম নয়ন
কামরুজ্জামান শাহীন,ভোলা:ভোলা-৪, চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, জামায়েতসহ যেসব দলগুলো পিআর পদ্ধতির যে নির্বাচনের দাবী জানাচ্ছে তা জাতীয় স্বার্থের পরিপন্থী ও তাদের দাবী বাংলাদেশের প্রেক্ষাপটে অযৌক্তিক । তাদের দাবী আলোচনার মধ্যেই রয়েছে। তাদের দাবী থাকতেই পারে, তবে পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে অযৌক্তিক এটা তাদেরকে বুঝানো চেষ্টা করা হচ্ছে। আলোচনার টেবিলে এগুলোর সমাধান হবে। তবে ঐক্যেমতের ভিত্তিতে বাংলাদেশে একটি সচ্ছ গ্রহণ যোগ্য নির্বাচন হবে। যে নির্বাচনে সবাই স্ব-দলীয় ভূমিকা রাখবে। সকল দলের অংশ গ্রহনের মধ্যে দিয়ে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন হবে।
গতকাল শুক্রবার স্থানীয় ব্রজগোপাল টাউন হলে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে চরফ্যাশন উপজেলার ১০৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার মান্নয়নের নিরলস ভাবে কাজ করে গেছেন। এবং দেশে সাধারন শিক্ষার্থীদেরকে সু-শিক্ষার আলোয়ে আলোকিত ও নিরক্ষরতা দুরকরনের জন্য তার জীবদ্দশায় নিরন্তর সংগ্রাম চালিয়েছেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্রসংস্কারের যে ৩১ দফা কর্মসুচি হাতে নিয়েছেন তার মধ্যে একটি জাগায় রয়েছে শিক্ষার কথা। যেখানে বলা হয়েছে আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের যার যে শিক্ষার প্রয়োজন তার যোগ্যতা অনুযায়ী ও মেধা অনুযায়ী রাস্ট্র তাদেরকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করবে।
এসময়ে উপস্থিত ছিলেন,চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ হালাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ। এছাড়াও শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য ও কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পরে বিকালে তিনি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার কথা রয়েছে বলে দলীয় সুত্রে জানা যায়।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































