# Tags

তালায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি -সাতক্ষীরার তালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ অবৈধ স্যাম্পল সংরক্ষণের দায়ে মেসার্স রুমা মেডিকেল হলকে ১০ হাজার এবং মেসার্স আলিফ মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ জেলা পুলিশের একটি টিম।

##