# Tags

কালীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

কালীগঞ্জ উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাতের পরিচালনা এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। শিক্ষকেরা তাদের জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করেন। শিক্ষার মানোন্নয়ন ও সৃজনশীল সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তারা।